চোর চিঠি লিখে ক্ষমা চেয়ে ফিরিয়ে দিয়ে গেল করোনা টিকা - The News Lion

চোর চিঠি লিখে ক্ষমা চেয়ে ফিরিয়ে দিয়ে গেল করোনা টিকা

 


দি নিউজ লায়ন;   চোর চিঠি লিখে ক্ষমা চেয়ে ফিরিয়ে দিয়ে গেল ১৭০০ ডোজ করোনা টিকা।  তিনি চিঠিতে লিখে রেখে যান, 'ক্ষমা করবেন, জানতাম না এখানে করোনার ওষুধ আছে'। গতকালই, করোনা টিকা চুরি যাওয়া নিয়ে শোরগোল বেধে যায় হরিয়ানার জিন্দ জেলায়। হাসপাতালের পুরো টিকার ভাণ্ডার খালি করে দিয়েছে চোর। জিন্দের পিপি সেন্টার জেনারেল হাসপাতালের স্টোর রুমে রাখা ছিল ১ হাজার ৭১০টি টিকার ডোজ। 


তাতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দু’ রকম টিকাই ছিল।  বৃহস্পতিবার হাসপাতালের স্টোর রুম খুলে দেখা যায় সেখানে একটি টিকার ভায়ালও নেই। স্টোর রুমের দরজা ভেঙে টিকার পেটিটা চুরি করেছে। অন্যান্য ওষুধ যন্ত্রপাতির কোনও ক্ষতি করেনি।  এরপর পুলিশে ঘটনাটি জানান হয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ। কিন্তু ২৪ ঘণ্টা না পেরতেই গোটা পেটিটা ফেরত দিয়ে যায় চোর। সঙ্গে লিখে চিঠি লিখে ক্ষমাও চায়। তবে হাসপাতাল সূত্রে খবর একটুও নষ্ট হয়নি করোনা টিকা। 


 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.